অন্তঃসত্ত্বা দীপিকা, কী ভাবছেন ‘কিং’-‘রাকা’ ছবির শুটিং নিয়ে
ছবি: সংগৃহীত
০১:২৪ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। আজ স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সামাজিক মাধ্যমে এক পোস্টে দ্বিতীয় সন্তানের খবর জানান তিনি। এমন খবর সামনে আসতেই অনেকেই প্রশ্ন তুলছেন দীপিকা জন্য কি আটকে যাবে শাহরুখ খানের ‘কিং’ ও আল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমা।
ভারতীয় গণমাধ্যম ডিএনএর খবরে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা হলেও কাজ চালিয়ে যাবেন তিনি। গর্ভাবস্থাতেও বড় বাজেটের ‘কিং’ ও ‘রাকা’ সিনেমা শুটিং চালিয়ে যাবেন তিনি।
একটি সূত্রের বরাতে গণমাধ্যমটি আরও জানিয়েছে, নির্ধারিত সূচি মেনেই কাজ চালিয়ে যেতে চান দীপিকা। বিশেষ করে ‘রাকা’ এর জন্য তাকে অ্যাকশন দৃশ্যের শুটিংও করতে হচ্ছে, যা গর্ভাবস্থাতেও তিনি চালিয়ে যাবেন।

এদিকে ‘কিং’ সিনেমায় দীপিকার সঙ্গে অভিনয় করছেন শাহরুখ খান। এছাড়া ছবিতে আরও রয়েছেন সুহানা খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও আরশাদ ওয়ার্সিসহ আরও অনেকে। সিনেমা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ এবং মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৪ ডিসেম্বর।
অন্যদিকে ‘রাকা’ সিনেমায় দীপিকার সহশিল্পী আল্লু অর্জুন। পরিচালনায় রয়েছেন অ্যাটলি কুমার। ছবিটি ২০২৭ সালের দিকে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
সব মিলিয়ে, ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত দায়িত্বও সমানতালে সামলাতে প্রস্তুত দীপিকা এমনটাই বলছে ঘনিষ্ঠ সূত্র।
সূত্র: ডিএনএ
পিআর/টিকে