© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৯ বছর পরেও আলোচনায় ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি, দাম জানলে চমকে যাবেন!

শেয়ার করুন:
১৯ বছর পরেও আলোচনায় ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি, দাম জানলে চমকে যাবেন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
দুই দশকের কাছাকাছি পথচলা, তবু আজও সমান উজ্জ্বল সেই সম্পর্ক। বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন এর বিবাহবার্ষিকী ঘিরে ফের ফিরে এল স্মৃতির পাতা। ২০০৭ সালের ২০ এপ্রিল, মুম্বাইয়ের জুহুতে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে এক হয়েছিল তাদের জীবন।

১৯ বছর পেরিয়েও সেই বিয়ের নানা মুহূর্ত এখনও অনুরাগীদের মনে তাজা। বিশেষ করে ঐশ্বরিয়ার বিয়ের সাজ নিয়ে আলোচনা যেন থামতেই চায় না। সে সময় সামাজিক মাধ্যমের এতটা প্রভাব না থাকলেও, কড়া নিরাপত্তার ঘেরাটোপে হয়েছিল এই রাজকীয় আয়োজন। তবুও কিছু ঝলক আজও কিংবদন্তির মতো ঘুরে বেড়ায়।



শোনা যায়, বিয়ের দিন ঐশ্বরিয়া যে শাড়িটি পরেছিলেন, তার দাম শুনে এখনও অবাক হয়ে যান অনেকে। খ্যাতনামা নকশাশিল্পী নীতা লুল্লার তৈরি সেই শাড়ির মূল্য ছিল প্রায় ৭৫ লক্ষ টাকা। সোনালি কাজ আর সূক্ষ্ম নকশায় তৈরি সেই পোশাক আজও বহু নববধূর অনুপ্রেরণা।

শুধু শাড়িই নয়, গয়নাতেও ছিল রাজকীয় আভা। সোনা ও হিরের অলঙ্কারে সেজেছিলেন অভিনেত্রী। এমনকি শ্বশুর-শাশুড়ি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন এর উপহার দেওয়া মঙ্গলসূত্রের দামও ছিল প্রায় ৪৫ লক্ষ টাকা বলে জানা যায়।

তবে এই সম্পর্কের পথচলা একেবারেই আলোচনামুক্ত ছিল না। সময়ের সঙ্গে নানা জল্পনা উঠেছে তাঁদের দাম্পত্য ঘিরে। তবুও সেই সব গুঞ্জনকে পেছনে ফেলে আজও একসঙ্গে পথ চলছেন অভিষেক ও ঐশ্বর্যা। তাদের জীবনের কেন্দ্র এখন কন্যা আরাধ্যা বচ্চন।

সব মিলিয়ে, সময়ের স্রোত বদলালেও এই তারকা দম্পতির বিয়ের স্মৃতি এখনও যেন একইরকম ঝলমলে। আর সেই ঝলকেই বারবার ফিরে যেতে চান অনুরাগীরা।

পিআর/টিকে

মন্তব্য করুন