© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান!

শেয়ার করুন:
জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৭ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
বলিউডের পুরনো এক সাক্ষাৎকার ঘিরে ফের আলোচনায় সালমান খান ও জুহি চাওলা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে সালমানকে বলতে শোনা যায়, একসময় তিনি জুহি চাওলার বাবার কাছে গিয়ে মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

৯০-এর দশকের ওই সাক্ষাৎকারে সালমান জানান, জুহির বাবা তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ হিসেবে মজার ছলে অভিনেতা বলেন, ‘বিলটা মানানসই ছিল না।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহি চাওলার কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে হাসতে হাসতেই জবাব দেন তিনি। 

জুহি বলেন, সেই সময় আমি সবে ক্যারিয়ার শুরু করেছি, আর তখনও সালমান ‘দ্য সালমান খান’ হয়ে ওঠেননি।

তিনি আরো বলেন, ‘সেই সময় একটি সিনেমা আমার হাতে এসেছিল, যেখানে সালমান প্রধান অভিনেতা ছিলেন। কিন্তু তখন আমি ইন্ডাস্ট্রিতে কাউকেই চিনতাম না, এমনকি সালমানকেও নয়।

কোনো কারণে ছবিটি আর করা হয়নি।’

জুহির ভাষ্য, আজও দেখা হলে সালমান বিষয়টি মনে করিয়ে দিতে ভুল করেন না। মজা করে বলেন, ‘তুমি তো আমার সঙ্গে সিনেমাটা করোনি!’



তিনি জানান, দু’জনের একসঙ্গে কাজ খুব বেশি না হলেও নানা স্টেজ শো করেছেন। এ ছাড়া ‘দিওয়ানা মাস্তানা’ ছবিতে সালমানের একটি ক্যামিও ছিল, যেখানে জুহির সঙ্গেও তাঁকে দেখা যায়।

ভাইরাল হওয়া পুরনো ভিডিওতে সালমান জুহিকে ‘খুব মিষ্টি, আদুরে মেয়ে’ বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি তো ওর বাবাকে জিজ্ঞেসও করেছিলাম, তিনি আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন কি না!’

বাবার উত্তর কী ছিল এমন প্রশ্নে সালমান সোজাসাপ্টা জবাব দেন, ‘না।’


পিআর/টিকে

মন্তব্য করুন