© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নড়াইলে পাম্পে ডিজেল আনতে গিয়ে ‘প্রচণ্ড গরমে’ নারীর মৃত্যু

শেয়ার করুন:
নড়াইলে পাম্পে ডিজেল আনতে গিয়ে ‘প্রচণ্ড গরমে’ নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৪ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
নড়াইল সদর উপজেলায় পাম্পে ডিজেল আনতে গিয়ে অসুস্থ হয়ে লাভলী বেগম নামে (৫০) এক নারীর মৃত্যু হয়েছে।তিনি নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়ে বলে জানিয়েছেন নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস।

স্থানীয় সূত্র জানায়, লাভলী বেগম সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। সেখানে লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি ৩ লিটার ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস জানান, অসুস্থ অবস্থায় ৫০ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রচণ্ড গরমে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

টিজে/টিএ

মন্তব্য করুন