© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘রাজা শিবাজি’-তে সালমান খানের চমক, উত্তেজনায় ভক্তরা

শেয়ার করুন:
‘রাজা শিবাজি’-তে সালমান খানের চমক, উত্তেজনায় ভক্তরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০২ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
সালমানের ফিল্মি ক্যারিয়ারের বৃহস্পতি একেবারে তুঙ্গে। আসন্ন ছবি ‘মাতৃভূমি’র শুটিংয়ের সঙ্গেই শুরু করেছেন নয়নতারার সঙ্গে নতুন ছবির কাজও। এর মাঝেই সালমান ভক্তদের জন্য আরও এক সুখবর। রীতেশ দেশমুখ অভিনীত ‘রাজা শিবাজি’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ভাইজানকে। আর এই খবরে সিলমোহর দিয়েছেন খোদ ছবির নির্মাতা রীতেশ। আগামী ১ মে মুক্তি পাবে ‘রাজা শিবাজি’। তার আগে ছবির এই নতুন আপডেট নিঃসন্দেহে সিনেপ্রেমী বিশেষত সালমানের অনুরাগীদের জন্য বাড়তি পাওনা সে কথা বলার অপেক্ষাই রাখছে না।

চলতি বছরে বহু প্রতিক্ষীত ও আলোচিত ছবির তালিকায় রয়েছে রীতেশ পরিচালিত ও অভিনীত ‘রাজা শিবাজি’। ‘বিগ বস মারাঠি সিজন ৬’র মঞ্চে সকলকে চমকে দিয়ে এই বিরাট ধামাকা রীতেশ দেশমুখের। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের কথা জানালেও কোন চরিত্রে তাঁকে দেখা যাবে সেই বিষয়ে আপাতত কিছু খোলসা করেননি। উত্তেজনা জিইয়ে রেখে ‘রাজা শিবাজি’তে সালমানের উপস্থিতি ঘোষণা করতেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কোন চরিত্রে সালমানকে দেখার সম্ভবনা রয়েছে তা নিয়ে চলছে কাটাছেঁড়া।



নেটাগরিকদের একাংশের ধারণা কোনও শক্তিশালী ঐতিহাসিক চরিত্রে অভিনয় করবেন আবার কারও মতে, এমন কোনও চরিত্রে অভিনয় করতে পারেন যেখান থেকে গল্প নতুন মোড় নেবে। সালমানের স্টারডম এই ছবির প্রতি দর্শকের উন্মাদানা উসকে দেবে সে কথা বললে অত্যুক্তি হবে না।
‘বিগ বস মারাঠি সিজন ৬’র মঞ্চে সকলকে চমকে দিয়ে বিরাট ধামাকা রীতেশ দেশমুখের। ‘রাজা শিবাজি’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় সালমান অভিনয় করলেও কোন চরিত্রে দেখা যাবে সেই বিষয়ে উত্তেজনা জিইয়ে রাখলেন।

ছাত্রপতি শিবাজি মহারাজের জীবনী অবলম্বনেই তৈরি হয়েছে ‘রাজা শিবাজি’র গল্প। ২০ এপ্রিল মুম্বইয়ে ধুমধাম করে ট্রেলার লঞ্চের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক চরিত্রের প্রেক্ষাপট নির্মিত ছবি ঘিরে বরবারই দর্শকের একটা বাড়তি আগ্রহ থাকে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন ছবির নির্মাতা থেকে কলাকুশলীরা। কমেডি নায়কের মোড়ক ছেড়ে ‘রাজা শিবাজি’র মতো ঐতিহাসিক চরিত্রে রীতেশকে কেমন লাগছে তা দেখতেও আগ্রহী দর্শক।

এসএ/এসএন

মন্তব্য করুন