© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব গুঞ্জন ছাপিয়ে বিবাহিত জীবনের ১৯ বছর পার করলেন অভিষেক-ঐশ্বরিয়া

শেয়ার করুন:
সব গুঞ্জন ছাপিয়ে বিবাহিত জীবনের ১৯ বছর পার করলেন অভিষেক-ঐশ্বরিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪০ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
সব গুঞ্জন, সমালোচনা আর জল্পনা-কল্পনা ছাপিয়ে বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন পার করলেন তাদের বিবাহিত জীবনের ১৯ বছর। দীর্ঘ এই পথচলায় নানা সময় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও বাস্তবতায় তারা আজও একসঙ্গে শক্তভাবে দাঁড়িয়ে আছেন।

২০০৭ সালের ২০ এপ্রিল জাঁকজমকপূর্ণ এক আয়োজনে চারহাত এক হয়েছিল এই তারকা জুটির। মুম্বাইয়ের জুহু এলাকায় জলসা ঘিরে সে সময় ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের উপচে পড়া ভিড় আর কড়া নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়েছিল সেই রাজকীয় বিয়ে।



সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম আজকের মতো বিস্তৃত না হলেও বচ্চন পরিবার বিয়ের গোপনীয়তা রক্ষায় কঠোর অবস্থান নেয়। ফলে বিয়ের মুহূর্তের খুব বেশি ছবি প্রকাশ্যে আসেনি, যা এই আয়োজনকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে।

ঐশ্বরিয়ার বিয়ের সাজ তখন বিশেষভাবে আলোচনায় আসে। শোনা যায়, তার বিয়ের শাড়ি ডিজাইন করেছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা। সোনালি কারুকাজ আর হিরের গয়নায় সজ্জিত সেই লুক আজও বলিউড ফ্যাশন ইতিহাসে আইকনিক হয়ে আছে।

বিয়ের সময় বচ্চন পরিবারের দেওয়া মঙ্গলসূত্র নিয়েও ছিল নানা আলোচনা। সব মিলিয়ে সেই আয়োজনকে সেই সময়ের অন্যতম ব্যয়বহুল ও রাজকীয় বলিউড বিয়ে হিসেবে ধরা হয়।

সময় এগিয়েছে, বদলেছে আলোচনার ধরণ। কখনো তাদের সম্পর্ক ঘিরে বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে, কখনো আবার ভক্তরা পেয়েছেন বিভ্রান্তি। তবে বাস্তবতা বলছে-সবকিছুর মাঝেও তারা একসঙ্গে আছেন, এক পরিবার হিসেবে এগিয়ে চলেছেন।

এই দম্পতির জীবনের কেন্দ্রবিন্দু এখন তাদের মেয়ে আরাধ্যা বচ্চন। পারিবারিক মুহূর্তগুলোতেই এখন বেশি দেখা যায় তাদের, যেখানে গ্ল্যামারের চেয়ে বেশি গুরুত্ব পায় একে অপরের সঙ্গ ও স্থিতিশীলতা।

১৯ বছরের এই যাত্রায় উত্থান-পতন থাকলেও অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক সময়ের সঙ্গে আরও পরিণত হয়েছে বলেই মনে করছেন ভক্তরা। সব গুঞ্জন পেরিয়ে তাই আজও তারা বলিউডের অন্যতম শক্তিশালী ও আলোচিত তারকা দম্পতি।

আরআই/টিএ

মন্তব্য করুন