© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

শেয়ার করুন:
নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ এএম | ২১ এপ্রিল, ২০২৬
নওগাঁর নিয়ামতপুরে শিশুসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নমির হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (গৃহকর্তা), হাবিবুর রহমানের স্ত্রী পপি খাতুন, ছেলে পারভেজ ইসলাম ও মেয়ে সাদিয়া রহমান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় খাটের ওপর বিছানার চাদর দিয়ে ঢাকা অবস্থায় পরিবারের চার সদস্যের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় পুলিশে খবর দেয়া হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। এই হত্যার নেপথ্যের কারণ অনুসন্ধান করছে পুলিশ। ​

পুলিশের ধারণা, দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

 এমআর/টিকে  


মন্তব্য করুন