© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার করোনায় প্রখ্যাত নাক-কান ও গলা বিশেষজ্ঞের মৃত্যু

শেয়ার করুন:
এবার করোনায় প্রখ্যাত নাক-কান ও গলা বিশেষজ্ঞের মৃত্যু
own-reporter
০২:১৪ পিএম | ২২ জুন, ২০২০

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত। রোববার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডা. ললিত কুমার দত্ত গত ২০ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে করোনা ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ডা. ললিত কুমার দত্তকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন চিকিৎসক।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন