‘রামলীলা’ থেকেই শুরু প্রেম, রণবীর-দীপিকার বয়সের পার্থক্য জানেন কি কত?
ছবি: সংগৃহীত
১২:২২ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং দ্বিতীয়বার বাবা-মা হচ্ছেন। ১৯ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন তারকা দম্পতি। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রণবীর-দীপিকার প্রথম সন্তান দুয়া আসে তাঁদের জীবনে। দীর্ঘ ছয় বছর প্রেম করার পর এই জুটি ইতালির লেক কোমোতে বিয়ে করেন। রণবীর-দীপিকার দাম্পত্যের বয়স ৮ বছর।
তবে এই সুখবরের মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বয়সের ব্যবধান নিয়ে। অনেকেরই ধারণা ছিল, দু’জনের বয়সে হয়তো বড় ফারাক রয়েছে। কিন্তু বাস্তবে তা একেবারেই নয়। দীপিকা ও রণবীরের বয়সের পার্থক্য মাত্র পাঁচ থেকে ছয় মাস। অর্থাৎ, রণবীর সামান্য বড় হলেও প্রায় সমবয়সী এই জুটি।

বয়সের হিসেবে দীপিকা ও রণবীরের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। রণবীর দীপিকার থেকে পাঁচ থেকে ছয় মাসের বড়। রণবীর চলতি বছর ৬ জুলাই ৪১ বছরে পা দেবেন, অন্যদিকে দীপিকা ২০২৬ সালের জানুয়ারিতে ৪০ বছর পূর্ণ করেছেন।
এই জুটির প্রথম পরিচয় ২০১২ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। পরে ২০১৩ সালে সঞ্জয় লীলা ভন্সালীর ‘রামলীলা’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৫ সালে রণবীর দীপিকাকে বিয়ের প্রস্তাব দেন। যদিও দীর্ঘদিন তাঁদের সম্পর্ক ব্যক্তিগতই ছিল। দুজনে বিয়েও করেন রূপকথার মতো। আপাতত কাজ নিয়ে দুজনেই সমান ব্যস্ত এই তারকা দম্পতি। দীপিকা অ্যাটলির পরিচালনায় ‘রাকা'র শুটিং করছেন। অন্যদিকে রণবীর ‘ধুরন্ধর ২’-এর সাফল্যে এখন শীর্ষে।
এসএ/টিকে