খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎযুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
ছবি: সংগৃহীত
০২:৩৫ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এসময় প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে খাদ্য সচিব ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিকে/