পিরোজপুরে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত
০৫:৩৫ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
পিরোজপুর সদর উপজেলার উত্তর শংকরপাশা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে সাত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) ভোররাতে উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর সেতু থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পিরোজপুরের জিয়ানগর উপজেলার শংকরপাশা গ্রামের মালেক মাতুব্বরের ছেলে শাহরিয়ার মাতুব্বর মুসা, সালেক আহমেদের ছেলে রমজান, রুস্তুম মল্লিকের ছেলে মহিবুল্লাহ এবং আলম হোসেনের ছেলে রবিউল ইসলাম, পিরোজপুর সদর উপজেলার বাদোখালী গ্রামের হারেজ আলীর ছেলে মারুফ বিল্লাহ, নাসির খানের ছেলে ফেরদাউস ওরফে সজিব এবং মানিক মিয়ার ছেলে রিমন ওরফে ইমরান হোসেন।
সদর থানার ওসি মো. মাহমুদ হাসান জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে টহল দেওয়ার সময় উপপরিদর্শক রাধা রমনের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম তাদের গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, টর্চ লাইট এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া তারা সবাই বিভিন্ন অপরাধমূলক মামলায় অভিযুক্ত। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় রাধা রমন বাদী হয়ে একটি মামলা করেছেন।
এসএস/টিকে