© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কবে মুক্তি পাচ্ছে ‘আওয়ারাপন ২’?

শেয়ার করুন:
কবে মুক্তি পাচ্ছে ‘আওয়ারাপন ২’?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৪ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
অবশেষে আনুষ্ঠানিকভাবে ‘আওয়ারাপন ২’-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন প্রযোজক বিশেশ ভাট। জানানো হয়েছে, বহুল প্রতীক্ষিত এই সিক্যুয়াল আগামী ১৪ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই সিনেমার মাধ্যমে আবারও এক হচ্ছেন বিশেশ ভাট ও ইমরান হাশমি। বহু বছর ধরে দর্শকমহলে জনপ্রিয়তা ধরে রাখা ‘আওয়ারাপন’–এর গল্প এবার নতুন আঙ্গিকে ফিরছে বড় পর্দায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেশ ভাট, ইমরান হাশমি এবং দিশা পাটানি যৌথভাবে সিনেমাটির মুক্তির ঘোষণা দেন। একই সঙ্গে প্রকাশ করা হয় ছবিটির ফার্স্ট লুকও। অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমাটি প্রেম, হারিয়ে ফেলা এবং আত্মমুক্তির গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।

সিক্যুয়ালে ফেরার অনুভূতি জানিয়ে বিশেশ ভাট বলেন, ‘আওয়ারাপন এমন এক আবেগ, যা বড় পর্দার জন্যই তৈরি।

সিনেমাটিতে বিশাল ক্যানভাস ও বড় মাপের দৃশ্য থাকলেও এর মূল শক্তি থাকবে শক্তিশালী চরিত্র, স্তরপূর্ণ গল্প এবং সমৃদ্ধ সংগীতে।’



ইমরান হাশমির প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিবম চরিত্রের যন্ত্রণা ইমরান এত গভীরভাবে অনুভব করেছে যে মুহূর্তেই সে চরিত্রে ঢুকে গেছে।’

দিশা পাটানির যুক্ত হওয়া নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন বিশেশ ভাট। তাঁর ভাষায়, ‘দিশা আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় সিনেমার জগৎ নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

বিশেশ ফিল্মস প্রযোজিত ‘আওয়ারাপন ২’ সিনেমাটি পরিচালনা করছেন নীতিন কক্কর এবং চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকী।

এসএন 

মন্তব্য করুন