দামী মেকআপে ‘শূন্য’ উধাও, ইমনের ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত
১০:৪০ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
মেকআপ টেবিলে বসে আছেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী, সামনে সাজানো শ্যানেল আর ম্যাক-এর দামী প্রোডাক্ট। আর পাশে বসে কৌতূহলী ‘আঙ্কেল’! তারপর যা হল, তা দেখে হাসিতে ফেটে পড়েছে নেটদুনিয়া।
ইমন মজা করে আঙ্কেলকে জিজ্ঞেস করতেই শুরু হয় আসল খেলা। ৪ হাজার টাকার বেশি দামের শ্যানেল মাসকারার দাম তিনি বললেন “৪০০ টাকা”! এখানেই শেষ নয়-ম্যাকের লিপস্টিক, যার বাজারদর প্রায় ২৫০০ টাকা, সেটাও তাঁর চোখে মাত্র “২৫০”! আর ৫ হাজার টাকার শ্যানেল লিপস্টিক? সেটাও নাকি “৮০০ টাকার বেশি নয়”!
এক কথায়, প্রতিটা প্রোডাক্টের দাম থেকে যেন এক একটা ‘শূন্য’ উধাও!
এই মজার ভিডিও শেয়ার করতেই নেটপাড়ায় হইচই। কেউ লিখেছেন, “আঙ্কেলকে নিয়ে শপিংয়ে গেলে সব ব্র্যান্ড সস্তায় পাওয়া যাবে!” আবার কেউ বলছেন, “এমন বাজেট কাট কেবল উনিই করতে পারেন!”
যদিও সমালোচনাও এসেছে। কেউ কেউ কটাক্ষ করেছেন, তবে ইমন স্পষ্ট জানিয়েছেন-এই ভিডিওর মজাটা যারা বোঝে, তারাই বুঝবে।
সব মিলিয়ে, দামী মেকআপ আর মধ্যবিত্তের সরল হিসেব-এই কনট্রাস্টই তৈরি করেছে ভাইরাল মোমেন্ট। আর ইমন নিজেও হেসে গড়াগড়ি-যদি সত্যিই এই দামে সব পাওয়া যেত!
কেএন/এসএন