© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিয়ালের শুটিংয়ে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে সুদীপ!

শেয়ার করুন:
সিরিয়ালের শুটিংয়ে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে সুদীপ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪২ এএম | ২২ এপ্রিল, ২০২৬
ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন সুদীপ সরকার। অভিনেতা সম্প্রতি একটি নতুন সিরিয়ালের শুটিং করেছিলেন। সেখানেই সোমবার অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, অসুস্থ হওয়ার আগের দিন থেকে জ্বরেও ভুগছিলেন সুদীপ। সবমিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অভিনেতাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

কেমন আছেন সুদীপ এখন? স্ত্রী তথা অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী সংবাদমাধ্যেমের কাছে জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণের জন্যেই চিকিৎসকরা সুদীপকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন। তবে আগের তুলনায় তাঁর শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই ভালো। তবে বেশ কয়েকটা টেস্ট করাতে হবে অভিনেতাকে। হাঁসফাঁস গরম খাবারের থেকেই সম্ভবত সমস্যার সূত্রপাত বলে জানা যায়। সূত্রের খবর, হাসপাতাল থেকে খুব শিগগিরিই বাড়িতে ফিরবেন অভিনেতা।



টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা সুদীপ সরকার। একাধিক ধারাবাহিকে খল চরিত্রে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শেষ করার পরে থিয়েটার করতেন। ‘সমকাল’, ‘পাইকপাড়া নাট্যগোষ্ঠী’র মতো দলের সঙ্গে নাটক করতে করতে পরিচালক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের সহকারী হিসেবে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ।

তার পরে ‘আয় বৃষ্টি ঝেঁপে’ধারাবাহিকে প্রথম অভিনয়। দ্বিতীয় ধারাবাহিক ‘চ্যাম্পিয়ন’-এর নায়ক ছিলেন তিনি। ‘চ্যাম্পিয়ন’ বেশ জনপ্রিয়ও হয়েছিল সেসময়ে। পরবর্তীতে ‘অগ্নিপরীক্ষা’য় ছোট্ট চরিত্রে এবং‘তুমি আসবে বলে’র ভিলেন হিসেবেও দর্শকমহলের প্রশংসা অর্জন করেন সুদীপ সরকার। ‘ফুলকি’ শেষ হওয়ার পর মাসখানেক ছুটিতেও ছিলেন।

এমআই/টিএ


মন্তব্য করুন