শেরপুরে ৮০০ লিটার ডিজেলসহ দুই জন আটক
ছবি: সংগৃহীত
০৫:৫৪ এএম | ২২ এপ্রিল, ২০২৬
শেরপুর সদরে অবৈধভাবে পাচারকালে ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কানাশাখোলা এলাকায় মেসার্স বাবর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জিয়াউর রহমান (৪৮) ও রবিন মিয়া (২৩)। তারা শেরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
সাম্প্রতিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে একটি অসাধু চক্র ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং পরে বেশি দামে তা খোলা বাজারে গোপনে বিক্রি করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ব্যাটারিচালিত একটি ভ্যানে চারটি ড্রামের মধ্যে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ডিজেলসহ দুই জনকে আটক করে পুলিশ।
ইউটি/টিএ