© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

শেয়ার করুন:
হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ এএম | ২২ এপ্রিল, ২০২৬
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। মসজিদের মাইকে আগুন লাগার খবর শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে ৩টি মুদি দোকান ও একটি ইলেকট্রনিকসের দোকানসহ মোট ৭টি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতার কারণে ব্যবসায়ীরা কোনো মালামাল সরিয়ে নিতে পারেননি। পরে স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, সড়কপথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় খবর পেয়েও ফায়ার সার্ভিস দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

এসএস/এসএন

মন্তব্য করুন