© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

শেয়ার করুন:
আজ ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ এএম | ২২ এপ্রিল, ২০২৬
বায়ুদূষণে বিশ্বে আজ সপ্তম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১০৯। যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর স্কোর ২৭৩। ২০৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমুন্ডু, যার স্কোর ১৯০। চতুর্থ স্থানে রয়েছে, থ্যাইলেন্ডের চেংমাই, স্কোর ১৬৭। পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকারতা, স্কোর ১৫৮ এবং ষষ্ঠ স্থানে রয়েছে ভায়েতনামের হেনয়, স্কোর ১১২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

আরআই/ এসএন

মন্তব্য করুন