ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমের দাপট
ছবি: সংগৃহীত
০৯:১৫ এএম | ২২ এপ্রিল, ২০২৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার গরমের দাপট অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।
কেএন/এসএন