‘ফুয়েল পাস’ অ্যাপ চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল
ছবি: সংগৃহীত
১২:৫২ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে আজ বুধবার (২২ এপ্রিল) থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিপিসির সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (২২ এপ্রিল) সকাল থেকেই অতিরিক্ত অকটেন সরবরাহ করা হচ্ছে। এতে ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে।
এ সাতটি পাম্প হলো– আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুসসালামের খালেক সার্ভিস স্টেশন ও আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন।
মোটরসাইকেলচালকদের ফুয়েল দেওয়ায় অ্যাপ ব্যবহারের জন্য প্রাথমিকভাবে সাতটি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়। পরে ২১ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেলচালকদের জ্বালানি সরবরাহের নির্দেশ দেয় বিপিসি।
কেএন/এসএন