© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে যারা রাজনীতিবিদ, তারা বেশিরভাগ অভাবগ্রস্ত: গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
দেশে যারা রাজনীতিবিদ, তারা বেশিরভাগ অভাবগ্রস্ত: গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১০ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
স্বাধীনতার পরে দেশ সবচেয়ে বড় মহাসংকটে পড়ে গেছে বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি অভিযোগ করেন, এই সংকটের পেছনে সবাই দায়ী। প্রধানত দায়ী অভাবগ্রস্ত রাজনীতিবিদ, মন্ত্রী বা আমলারা।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এমন অভিযোগ করেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, 'দেশের এই সংকটের জন্য কে দায়ী? আমি-আপনি, অনেকে দায়ী। সবার হাতে কমবেশি এই দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে।' সংকটের পেছনে রাজনীতিবিদদের অভাব প্রধান দায়ী বলে মন্তব্য করে তিনি বলেন, 'দেশের অর্থনীতি সংকটে পড়ার প্রথম কারণ হলো আমাদের দেশের রাজনীতিবিদরা বেশিরভাগই অভাবগ্রস্ত। এ কারণে তাদের মধ্যে অনেক অপূর্ণ ইচ্ছা, লোভ-লালসা, মোহ থাকে।

তিনি বলেন, 'ধরুন যে মানুষটির ঢাকা শহরে একটি ফ্লাট নেই, যার একটা ভালো গাড়ি নেই কিন্তু তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়ে যান তার একটি স্বাক্ষরে হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়। সে সরকারি আমলা হোক, মন্ত্রী হোক বা সাংবিধানিক কোনো পদে থাকেন। তাদের মধ্যে যখন এই অভাববোধ থাকে তারা ৯৯ শতাংশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে।'

এসএস/এসএন

মন্তব্য করুন