© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জলমহাল ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের: ভূমিমন্ত্রী

শেয়ার করুন:
জলমহাল ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের: ভূমিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের। তাই জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র মানুষের জীবিকা রক্ষার স্বার্থে মানবিক, ন্যায়ভিত্তিক এবং টেকসই ব্যবস্থাপনার দিকে এগোতে হবে।’

বুধবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রী বলেন, ‘অতীতে ইজারা প্রদানের ক্ষেত্রে অনেক অনিয়ম করা হয়েছে। তাই দ্রুত স্থানীয় জনপ্রতিনিধিদের মতামত নিয়ে প্রস্তাবিত তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে হবে।’

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘জেলা থেকে জলমহাল ইজারা সংক্রান্ত যে সুপারিশ আসছে সেগুলো রিভিউ করা দরকার। প্রচলিত আইন ও নীতিমালার আলোকে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে প্রস্তাবগুলো রিভিউ করতে হবে যাতে ইনক্লুসিভ কাজ হয়। এতে কোনো ফাঁকফোকর থাকবে না যাতে করে কেউ কোন প্রশ্ন তুলেতে পারে।’

সভায় সুনামগঞ্জের জলমহাল ইজারা সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার বিল চুড়ইল (বদ্ধ) জলমহালটি খনন প্রস্তাব অনুমোদন করা হয়।

এসকে/টিএ

মন্তব্য করুন