© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামান্না-ফাতিমা অতীত, অভিনেত্রী আলিয়া কুরেশির সাথে প্রেমে মজেছেন বিজয় ভার্মা!

শেয়ার করুন:
তামান্না-ফাতিমা অতীত, অভিনেত্রী আলিয়া কুরেশির সাথে প্রেমে মজেছেন বিজয় ভার্মা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
বলিউডে সম্পর্ক ভাঙা-গড়ার গল্প নতুন নয়, তবে এবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেতা বিজয় ভার্মা। একসময় তামান্না ভাটিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে সরগরম ছিল সিনেদুনিয়া। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই নতুন সমীকরণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

২০২৫ সালের মার্চ মাসে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, তামান্না দ্রুত বিয়ে করে সংসার পাততে চাইছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তে সায় ছিল না বিজয়ের। এই মতভেদের জেরেই ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। মান-অভিমান আর তর্ক-বিতর্কের পর শেষ পর্যন্ত আলাদা হওয়ার পথই বেছে নেন দু’জন। যদিও এই বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কেউই।



এই বিচ্ছেদের পরই নতুন করে জড়িয়ে পড়ে আর এক নাম ফাতিমা সানা শেখ। একাধিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় শুরু হয় নতুন প্রেমের গুঞ্জন। বিশেষ করে পোশাকশিল্পী মনীশ মালহোত্রার আয়োজন করা উৎসবে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দেয়। সেই সময় বলিপাড়ায় জোর আলোচনা ছিল, তামান্নাকে ভুলে ফাতিমার সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়েছেন বিজয়।

তবে সেই জল্পনাও এখন অতীত। নতুন করে আবারও শিরোনামে উঠে এসেছে বিজয়ের ব্যক্তিগত জীবন। সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তরাঁ থেকে এক রহস্যময়ীর সঙ্গে বের হতে দেখা যায় তাকে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই শুরু হয় নতুন করে আলোচনাকে এই নতুন সঙ্গিনী?



খোঁজ নিয়ে জানা যায়, তিনি আর কেউ নন, অভিনেত্রী আলিয়া কুরেশি। শাহরুখ খান-এর ব্লকবাস্টার ছবি জওয়ান-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন আলিয়া। সেই ছবির পর থেকেই ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কাজেও দেখা গিয়েছে তাকে।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রেস্তরাঁ থেকে বের হচ্ছেন আলিয়া, আর তার ঠিক সামনে হাসিমুখে দাঁড়িয়ে বিজয়। এই দৃশ্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



সব মিলিয়ে, তামান্না থেকে ফতিমা আর এখন আলিয়া, একের পর এক সম্পর্কের জল্পনায় ঘেরা বিজয় ভার্মার ব্যক্তিগত জীবন আবারও বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তার জীবনে সত্যিই কি নতুন প্রেমের সূচনা, নাকি এ কেবলই জল্পনা সেই উত্তর খুঁজছে সিনেপ্রেমীরা।

পিআর/টিএ

মন্তব্য করুন