© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ডন-৩’ বিতর্কে ১০ কোটি ফেরত দিচ্ছেন রণবীর?

শেয়ার করুন:
‘ডন-৩’ বিতর্কে ১০ কোটি ফেরত দিচ্ছেন রণবীর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা রণবীর সিং। মেগাবাজেট সিনেমা ‘ডন-৩’ থেকে সরে দাঁড়ানোকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এবার ক্ষতিপূরণের আলোচনায় গড়িয়েছে।

পরিচালক-প্রযোজক ফারহান আখতারের নির্মাণে সিনেমাটিতে কাজ করার কথা ছিল রণবীরের। তবে মাঝপথেই প্রকল্প থেকে সরে দাঁড়ান তিনি।
এর পর থেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

মিড ডে বলছে, রণবীরের সরে দাঁড়ানোর পর প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি তোলা হয়। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি মিলে প্রায় ৪০ কোটি রুপি দাবি করেছিলেন বলেও খবর ছড়িয়েছে।

প্রথম দিকে এই দাবি মানতে অনীহা দেখিয়েছিলেন রণবীর সিং।

পরে বিরোধ মেটাতে ভারতের প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া মধ্যস্থতায় এগিয়ে এসেছে বলে গুঞ্জন ওঠে।



এ সময় আরো শোনা যায়, দুই পক্ষের সমঝোতায় আমির খান ভূমিকা রাখছেন। তবে পরে এই খবর নাকচ করে আমির জানান, পুরো ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

নতুন করে শোনা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক করতে নিজেই উদ্যোগী হয়েছেন রণবীর।

‘ডন-৩’-এর জন্য নেওয়া অগ্রিম পারিশ্রমিক হিসেবে প্রায় ১০ কোটি রুপি ফেরত দেওয়ার কথা ভাবছেন তিনি।

এ ছাড়া গুঞ্জন রয়েছে, নিজের পরবর্তী সিনেমা ‘প্রলয়’-এর কিছু অংশীদারিত্বও ফারহান আখতারের হাতে তুলে দিতে পারেন রণবীর। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এখন পর্যন্ত ‘ডন-৩’ বিতর্ক নিয়ে কোনো পক্ষই প্রকাশ্যে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ফলে পুরো বিষয়টি এখনো জল্পনার পর্যায়েই রয়েছে।

পিআর/টিএ  
 

মন্তব্য করুন