© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্দায় মধুবালার চরিত্রে আসছেন সারা অর্জুন

শেয়ার করুন:
পর্দায় মধুবালার চরিত্রে আসছেন সারা অর্জুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৪ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে কিংবদন্তী অভিনেত্রী মধুবালা-র বায়োপিক। ভ্যারাইটি ইন্ডিয়া নিশ্চিত করেছে যে, এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন উদীয়মান তারকা সারা অর্জুন। ‘ধুরন্ধর’ ছবিতে সাফল্যের পর এটিই হতে যাচ্ছে সারার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট।

সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন ‘ডার্লিংস’ খ্যাত পরিচালক জাসমিত কে. রিন।

মাঝে বাজেটের অভাবে কাজ থমকে গেলেও, প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় প্রজেক্টটি নতুন প্রাণ ফিরে পেয়েছে। ২০২৬ সালের জুলাই মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।



মধুবালার চরিত্রে অভিনয়ের জন্য আগে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত সারা অর্জুনকেই চূড়ান্ত করা হয়েছে। তবে দিলীপ কুমার ও কিশোর কুমারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

এই জীবনীমূলক ড্রামাটিতে মধুবালার জীবনের উজ্জ্বল ও অন্ধকার-উভয় দিকই ফুটে উঠবে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, ভারতীয় সিনেমার সোনালী যুগের আইকন হয়ে ওঠার গল্প। দিলীপ কুমার ও কিশোর কুমারের সঙ্গে মধুবালার আলোচিত ও জটিল সম্পর্ক। মাত্র ৩৬ বছর বয়সে এই মহাতারকার মর্মান্তিক বিদায়ের কাহিনী।

সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি মধুবালার সৌন্দর্য ও যন্ত্রণাময় জীবনের এক নিখুঁত চিত্রায়ন হবে বলে আশা করা হচ্ছে।

কেএন/এসএন

মন্তব্য করুন