© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিং নিয়ে কী চলছে কার্তিক-শ্রীলীলার নতুন ছবিতে?

শেয়ার করুন:
শুটিং নিয়ে কী চলছে কার্তিক-শ্রীলীলার নতুন ছবিতে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৯ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণি সিনেমার অভিনেত্রী শ্রীলীলা-কে নিয়ে নতুন একটি রোমান্টিক মিউজিক্যাল ড্রামা তৈরি করছেন পরিচালক অনুরাগ বসু। গত বছর ছবিটির প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এই ছবির বর্তমান অবস্থা ও মুক্তির পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন।

ছবিটির শুটিং প্রায় শেষ হয়ে এসেছে বলে যে খবর ছড়িয়েছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছেন অনুরাগ বসু।

তিনি জানান, সিনেমাটির মাত্র ৪৫ দিনের শুটিং হয়েছে এবং এখনও অনেক কাজ বাকি। ২০২৫ সালের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শুটিং বিলম্বিত হওয়ায় মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে।



টি-সিরিজের প্রযোজনায় নির্মিত এই নাম ঠিক না হওয়া সিনেমাটির গান নিয়ে দর্শকদের বাড়তি প্রত্যাশা রয়েছে। কারণ, ছবিটির মিউজিক করছেন জনপ্রিয় সুরকার প্রীতম।

কার্তিক ও শ্রীলীলার নতুন কেমিস্ট্রি এবং প্রীতমের সুর-সব মিলিয়ে বড় পর্দায় একটি মিউজিক্যাল ড্রামা আসতে চলেছে।

পরিচালক জানান, কার্তিক ও শ্রীলীলার এই প্রজেক্টটি শেষ করার পরেই তিনি তার স্বপ্নের প্রজেক্ট 'কিশোর কুমার বায়োপিক'-এর কাজ শুরু করবেন। আপাতত তার সবটুকু মনোযোগ কার্তিক আরিয়ানের এই রোমান্টিক সিনেমাটিকে ঘিরেই।

কেএন/এসএন

মন্তব্য করুন