© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮৩ বছরেও ফিটনেসে অনুপ্রেরণা অমিতাভের

শেয়ার করুন:
৮৩ বছরেও ফিটনেসে অনুপ্রেরণা অমিতাভের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
বয়স কেবল একটি সংখ্যা। আবারও তা প্রমাণ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও কাজ, শরীরচর্চা আর সক্রিয় জীবনযাপনকে জীবনের মূল শক্তি হিসেবে দেখছেন তিনি।

সম্প্রতি নিজের ব্লগে দেওয়া এক বার্তায় অমিতাভ বচ্চন কাজের গুরুত্ব ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। তিনি জানান, কাজই জীবনের কেন্দ্রবিন্দু এবং কাজ থাকলেই মানুষ এগিয়ে যেতে পারে। তিনি লেখেন, কাজই জীবনের মূল শক্তি। কাজ থাকলে মানুষ সামনে এগিয়ে যায়, জীবন সচল থাকে। তার মতে, কাজ কেবল জীবিকা নয়, বরং জীবনের চলার শক্তি।



একই সঙ্গে তিনি শরীরচর্চার গুরুত্বও তুলে ধরেন। অমিতাভ বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের যত্ন নেওয়া আরও বেশি জরুরি হয়ে পড়ে। তার ভাষায়, এই বয়সে শরীরচর্চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর আগেও তিনি একাধিকবার কাজ ও পরিশ্রমের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, কাজ ছাড়া জীবন অনেক সময় ভারী ও অর্থহীন হয়ে পড়ে। তাই যতদিন সম্ভব সক্রিয় থাকা উচিত।

অমিতাভ বচ্চন সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কৌন বানেগা কাড়োরপাতি সঞ্চালনা শেষ করেছেন। পাশাপাশি বড় পর্দায় কল্কি ২৯৮৮ এ ডি ছবিতে শেষবার দেখা গিয়েছে তাকে। শিগগিরই এর পরবর্তী অংশেও তাকে দেখা যাবে।

৮৩ বছর বয়সেও তার এই কর্মনিষ্ঠা ও ফিটনেস নিয়ে বার্তা ভক্তদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা তৈরি।

এসএ/এসএন

মন্তব্য করুন