শক্তি বাড়ানোর সহজ উপায় হচ্ছে আইসোমেট্রিক ব্যায়াম
ছবি: সংগৃহীত
০১:২৮ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
ব্যায়াম মানেই কি প্রচুর দৌড়ঝাঁপ আর ঘাম ঝরানো? আধুনিক বিজ্ঞান বলছে, নড়াচড়া না করেও শরীরকে রাখা দারুণ ফিট রাখা সম্ভব। সাম্প্রতিক বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, 'আইসোমেট্রিক এক্সারসাইজ' বা স্থির থেকে পেশির সংকোচনমূলক ব্যায়াম হতে পারে সময়ের সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকরী ফিটনেস রেজিম।
সাধারণত আমরা যখন ব্যায়াম করি, পুশ আপ বা দৌড়ানো, তখন আমাদের পেশি প্রসারিত ও সংকুচিত হয়। কিন্তু আইসোমেট্রিক ব্যায়ামে শরীর কোনো নড়াচড়া ছাড়াই নির্দিষ্ট একটি ভঙ্গিতে স্থির থাকে। যেমন—দেয়ালে পিঠ ঠেকিয়ে চেয়ারের মতো বসে থাকা কিংবা প্লাঙ্ক করা। এখানে পেশিগুলো সক্রিয় থাকলেও জয়েন্ট বা সন্ধিগুলোর কোনো মুভমেন্ট হয় না।
আধুনিক কর্মব্যস্ত জীবনে ফিট থাকার জন্য 'আইসোমেট্রিক এক্সারসাইজ' বা স্থির থেকে পেশির সংকোচনমূলক ব্যায়াম হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান। এই পদ্ধতিতে কোনো নড়াচড়া বা ভারী সরঞ্জামের প্রয়োজন হয় না বলে এটি অত্যন্ত সময়সাশ্রয়ী এবং যেকোনো স্থানে সহজেই চর্চা করা যায়। গবেষণায় দেখা গেছে, প্রচলিত কার্ডিও ব্যায়ামের তুলনায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক বেশি কার্যকর এবং রক্তনালীর স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। এছাড়া লাফালাফি বা জয়েন্টে বাড়তি চাপ না থাকায় হাঁটু বা কোমরের সমস্যায় আক্রান্তদের জন্য এটি নিরাপদ, যা একইসাথে শারীরিক শক্তি ও মানসিক দৃঢ়তা বাড়াতে জাদুর মতো কাজ করে।
বিবিসি প্রতিবেদন থেকে জানা যায় যে, সুস্থ থাকার জন্য সপ্তাহে কয়েকবার মাত্র ২ থেকে ৪ মিনিটের 'ওয়াল সিট' বা 'প্লাঙ্ক' সেশন আপনার হৃদরোগের ঝুঁকি নাটকীয়ভাবে কমিয়ে দিতে পারে। তবে যেকোনো নতুন ব্যায়াম শুরুর আগে পেশাদার প্রশিক্ষক বা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এসএ/এসএন