© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন হাত পা ঢেকে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিলেন আলিয়া?

শেয়ার করুন:
কেন হাত পা ঢেকে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিলেন আলিয়া?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
তারকাদের উজ্জ্বল জীবনের আড়ালে কখনও কখনও লুকিয়ে থাকে অস্বস্তিকর বাস্তব অভিজ্ঞতাও। তেমনই এক ঘটনার কথা সামনে আনলেন অভিনেত্রী আলিয়া ভাট-এর প্রাক্তন দেহরক্ষী জিশান কুরেশি। বিমানবন্দরে ঘটে যাওয়া সেই মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী, যা আজও স্মৃতিতে স্পষ্ট তার নিরাপত্তারক্ষীর কাছে।

ঘটনাটি বেশ কয়েক বছর আগের। তখন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির শুটিং চলছিল এবং সেই সময়েই আলিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন জিশান। একসঙ্গে যাত্রার সময় বিমানবন্দরে আলিয়ার কাজ সবার আগে শেষ হয়ে যায়। ফলে তিনি এক কোণে একা দাঁড়িয়ে ছিলেন।



সেই সুযোগেই আচমকা পরিস্থিতি বদলে যায়। আশপাশে থাকা কয়েকজন বিমানবন্দরকর্মী ও অন্যান্য মানুষ তাকে ঘিরে ফেলেন। মুহূর্তের মধ্যে ভিড় বাড়তে থাকে এবং অনেকেই ছবি তোলার জন্য তার খুব কাছাকাছি চলে আসেন। এমনকি কেউ কেউ তার কাঁধে হাত রেখেও ছবি তোলার চেষ্টা করেন বলে অভিযোগ।

এই অবস্থায় স্পষ্টতই অস্বস্তিতে পড়ে যান আলিয়া ভাট। ভয় পেয়ে তিনি নিজের হাত-পা ঢেকে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতিতে তিনি কার্যত স্থির হয়ে যান।

জিশান কুরেশির কথায়, তার নিজস্ব আনুষ্ঠানিকতা শেষ হতেই তিনি দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। ভিড়ের মধ্যে থাকা মানুষদের সরিয়ে দেন এবং সবাইকে দূরত্ব বজায় রাখতে বলেন। তাঁর মতে, একজন তারকা হলেও তিনি মূলত একজন সাধারণ মানুষ, তাই তাঁর ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানো জরুরি।

এই ঘটনার পর আলিয়াকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। দেহরক্ষীর এই অভিজ্ঞতা আবারও সামনে আনল তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা ও ভিড়ের মধ্যে তাদের অস্বস্তিকর পরিস্থিতির বাস্তব চিত্র।

সব মিলিয়ে, জনপ্রিয়তার চাপের সঙ্গে তারকাদের যে নানা অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এই ঘটনাই তার একটি স্পষ্ট উদাহরণ।

পিআর/টিকে

মন্তব্য করুন