© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলিয়া ভাটের কাছে বাড়ি বিক্রি করে আলোচনায় অনুপম খের

শেয়ার করুন:
আলিয়া ভাটের কাছে বাড়ি বিক্রি করে আলোচনায় অনুপম খের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে বলিউডে নিজের জায়গা পাকা করলেও ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ জীবনযাপনেই বিশ্বাসী অভিনেতা অনুপম খের। সম্প্রতি নিজের সম্পত্তি, বাসস্থান এবং জীবনদর্শন নিয়ে এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন তিনি।

অনুপম জানান, জীবনের এক পর্যায়ে তিনি উপলব্ধি করেন যে বিলাসবহুল সম্পত্তির চেয়ে মানসিক শান্তি ও স্বাধীন জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই তিনি নিজের বাড়ি সংক্রান্ত এক বড় সিদ্ধান্ত নেন।



অভিনেতা বলেন, একসময় তিনি মায়ের ইচ্ছা পূরণ করতে সিমলায় একটি বড় বাড়ি কিনেছিলেন। তাঁর মা ছোট একটি এক কামরার ঘর চাইলেও তিনি তাঁকে আনন্দ দিতে আট কামরার একটি বাড়ি উপহার দেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনুপম নিজের জীবনদর্শন বদলাতে থাকেন।

তিনি জানান, পরে তিনি বুঝতে পারেন যে স্থাবর সম্পত্তি শুধু দায়িত্ব ও জটিলতা বাড়ায়। উত্তরাধিকার, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন আইনি জটিলতার কারণে অনেক সময় এগুলো বোঝায় পরিণত হয়। সেই ভাবনা থেকেই তিনি সিদ্ধান্ত নেন স্থায়ী সম্পত্তির প্রতি আগ্রহ কমিয়ে দেওয়ার।

এরপরই তিনি সিমলার সেই বাড়ি বিক্রি করে দেন অভিনেত্রী আলিয়া ভট্টের কাছে। এই সিদ্ধান্তের পর তিনি এবং তার স্ত্রী কিরণ খের ভাড়া বাড়িতে চলে যান। অনুপমের মতে, নিজের থাকার জন্য একটি জায়গা থাকাই যথেষ্ট, সেটি নিজের হোক বা ভাড়া এতে জীবনের গুণমান বদলায় না।

অনুপম খের আরও জানান, তিনি বিশ্বাস করেন জীবনের আসল সম্পদ হলো অভিজ্ঞতা, শেখা এবং আত্মিক বিকাশ। তাই বস্তুগত সম্পত্তির চেয়ে তিনি এখন নিজের কাজ ও জীবনকে আরও বেশি গুরুত্ব দেন।

পিআর/টিকে

মন্তব্য করুন