© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে বাধ্যতামূলক করছে সরকার : স্বাস্থ্য সচিব

শেয়ার করুন:
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে বাধ্যতামূলক করছে সরকার : স্বাস্থ্য সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
সরকার পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে বাধ্যতামূলক করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ‘খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ছেলে-মেয়েরা যাতে ছোটবেলা থেকেই খেলাধুলার সুযোগ পায়, এজন্য শিক্ষা কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করে শিক্ষা কারিকুলাম পরিমার্জনের কাজ শুরু করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদী মোহামেডান স্পোর্টিং ক্লাবে নবাগত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে সংবর্ধনা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ কামারুজ্জামান চৌধুরী বলেন, ‘যারা যে খেলায় ভালো করতে পারবে, আনন্দ পাবে, তারা সেই খেলাটিকে নিশ্চিন্তে পেশা হিসেবে গ্রহণ করতে পারে এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের এবং পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা বা টানাপড়েনে না ভোগেন, সে লক্ষ্যে বর্তমান সরকার নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজ শুরু করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্য সচিব। 

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ প্রমুখ।

কেএন/এসএন

মন্তব্য করুন