বিশ্বখ্যাত ‘দ্য চেইনস্মোকার্স’ জুটির সঙ্গে এক ফ্রেমে মোহনলাল
ছবি: সংগৃহীত
১২:১৭ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডালাসে এক বিরল দৃশ্যের সাক্ষী হলেন ভক্তরা। বিশ্বখ্যাত মার্কিন ইলেকট্রনিক মিউজিক জুটি ‘দ্য চেইনস্মোকার্স’ তাদের লাইভ শো-এর আগে দেখা করলেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলালের সঙ্গে। মোহনলালকে নিজেদের ‘নতুন বন্ধু’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন এই গ্র্যামিজয়ী সংগীতশিল্পীরা।
জনপ্রিয় গান ‘সেলফি’ খ্যাত এই ডিজে জুটি মোহনলালের সঙ্গে একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন।
সেখানে দেখা যায়, দুই সঙ্গীতশিল্পীর মাঝখানে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন মোহনলাল। ছবির ক্যাপশনে তারা লিখেন, ডালাসে শো-এর আগে মোহনলালের সঙ্গে নতুন এক বন্ধুত্ব হলো।

উল্লেখ্য, ২০১৪ সালে সাফল্য পাওয়ার পর থেকে ‘ক্লোজার’ বা ‘সামথিং জাস্ট লাইক দিস’-এর মতো একের পর এক হিট গান উপহার দিয়ে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ডিজে হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা। এদিকে মোহনলালের ক্যারিয়ার এখন তুঙ্গে।
ভক্তদের জন্য তিনি একের পর এক সুখবর নিয়ে আসছেন। তার বহুল প্রতীক্ষিত দৃশ্যম ৩ চলতি বছরের মে মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। জিতু জোসেফ পরিচালিত এই ছবিতে আগের মতোই দেখা যাবে মীনা, আনসিবা ও এস্থার অনিলকে। তাকে সর্বশেষ দেখা গিয়েছে ফ্যান্টাসি অ্যাকশন ছবি ‘বৃষভ’-এ, যেখানে তিনি এক প্রভাবশালী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন।
সূত্র : এনডিটিভি
কেএন/টিএ