© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যাম্পাসগুলোতে সংঘর্ষের ঘটনা ছাত্ররাজনীতির বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করছে: তারেক রহমান

শেয়ার করুন:
ক্যাম্পাসগুলোতে সংঘর্ষের ঘটনা ছাত্ররাজনীতির বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করছে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৬ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
দেশের বর্তমান ছাত্ররাজনীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তিনি বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করছে।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের চলমান ছাত্ররাজনীতি, বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্ক এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হয়।
 
আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলো ছাত্রসংগঠনকে মাঠে নামিয়ে ভিন্ন ধরনের রাজনৈতিক পরিবেশ তৈরি করছে, যা অনেক ক্ষেত্রে সহিংসতায় রূপ নিচ্ছে। তার মতে, এসব সংগঠন নিজেদের অঙ্গসংগঠন হিসেবে অস্বীকার করলেও বাস্তবে তারা মূল দলের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে কাজ করে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষ ও মব সহিংসতার ঘটনায় সাধারণ শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনার প্রেক্ষাপটে সব পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন ছিল।

তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ সংক্রান্ত কিছু ঘটনায় উত্তেজনা তৈরি হলেও রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবসময় সমানভাবে কার্যকর ছিল না। তার ভাষায়, ‘যেখানে ন্যায়বিচার ও গণতান্ত্রিক অবস্থান দুর্বল হয়, সেখানে প্রতিক্রিয়াশীল পরিস্থিতি তৈরি হয়।’
 
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে তারেক রহমান বলেন, দলটিকে নিষিদ্ধ বা কোণঠাসা করে রাখা দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। তিনি মনে করেন, রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ দ্রুতই আবার সক্রিয় অবস্থানে ফিরতে পারে।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক শক্তি যদি কৌশলগতভাবে আওয়ামী লীগকে গ্রহণ করার অবস্থান নেয়, তবে জনগণের মধ্যেও ভিন্ন ধরনের রাজনৈতিক উপলব্ধি তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও জাতীয় ঐক্য ছাড়া দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা সম্ভব নয়। দুর্বল রাজনৈতিক কাঠামো ও বিভক্ত অবস্থান দেশের জন্য ক্ষতিকর।
 
টকশোতে তিনি ছাত্ররাজনীতির ভবিষ্যৎ, রাজনৈতিক সহিংসতা এবং আন্তর্জাতিক প্রভাব নিয়েও আলোচনা করেন। অনুষ্ঠানের শেষাংশে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ এবং সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

কেএন/টিএ

মন্তব্য করুন