© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীর নতুন ডিসি আব্দুল জলিল

শেয়ার করুন:
রাজশাহীর নতুন ডিসি আব্দুল জলিল
own-reporter-rajshahi
০৫:৪২ পিএম | ২৫ জুন, ২০২০

রাজশাহী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব (রাজনৈতিক-৪) আব্দুল জলিল। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে রাজশাহীর ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আব্দুল জলিল বলেন, আজকেই একটি বদলি আদেশ পেয়েছি। বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে শীঘ্রই রাজশাহীবাসীর সেবায় নতুন কর্মস্থলে যোগ দিবো।

এদিকে গত ৫ জুন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হককে যুগ্মসচিব পদে পদোন্নতি দেয়া হয়। তিনি দীর্ঘ প্রায় এক বছর রাজশাহী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত বছররের ২৪ জুন জেলাপ্রশাসক হিসেবে এই জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন