© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিক্টোরিয়া কলেজের অনার্সে ভর্তিচ্ছু প্রায় ১০ হাজার শিক্ষার্থী

শেয়ার করুন:
ভিক্টোরিয়া কলেজের অনার্সে ভর্তিচ্ছু প্রায় ১০ হাজার শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

আল-আমিন কিবরিয়া, কুমিল্লা
১০:০৫ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য ১১ হাজার ৬১৮ শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে ৯ হাজার ৯০৩ পরিক্ষার্থী ভর্তি পরিক্ষা দিয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় এ ভর্তি পরীক্ষা আরম্ভ হয়। শেষ হয় দুপুর ১২টায়।

কলেজ সূত্র আরো জানায় , জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্সে ৪ হাজার ৩০ আসনের বিপরীতে, এবার ৯ হাজার ৯০৩ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছে। 

কলেজ সূত্র আরো জানায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় ৩ হাজার ৫৬৯ জন, উচ্চমাধ্যমিক শাখায় ৩ হাজার ১৭৮ জন, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ৯৫২ জন এবং ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় ১ হাজার ২০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।



এদিকে এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ছাত্রসংগঠনের মানবিক কর্মকাণ্ড দেখা গেছে। কেউ দিয়েছেন চিকিৎসা সহায়তা। কেউ করেছে সুপেয় পানি ও স্যালাইন সরবরাহ। আবার কেউ দিয়েছে কলমসহ আরো কিছু শিক্ষা সামগ্রী। আবার কেউ শিক্ষার্থীদের ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইস জমা রাখার ব্যবস্থা করেছেন। 

এছাড়াও ভুল কেন্দ্রে এসা পরীক্ষার্থীদের বাইকে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দিয়েছে ছাত্রদল। একই ধরনের সহায়তা করেছে ছাত্রশিবির। তারা অটোরিকশায় দিয়ে শিক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গেছে। 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞা বলেন, ‘অনার্সে ভর্তির জন্য পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা ভালোভাবেই পরীক্ষা দিয়েছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব নির্দেশনা মেনেই পরীক্ষা নিয়েছি। আমাদের কলেজে অনার্সের আসনসংখ্যা ৪ হাজারের বেশি।’

এসএস/টিকে

মন্তব্য করুন