© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৯ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ছাত্রদলের নেতারা।

শনিবার (২৫ এপ্রিল) রাতে বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে অংশ নেন ছাত্রদল নেতারা।

রাত ৯টায় শেষ হয় ঘণ্টাব্যাপী বৈঠক। ছাত্রদল নেতারা জানান, সমসাময়িক বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। রাত পৌনে দশটায় কার্যালয় ত্যাগ করেন বিএনপির চেয়ারম্যান।

টিকে/

মন্তব্য করুন