© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার বাতাস নিয়ে সুখবর

শেয়ার করুন:
ঢাকার বাতাস নিয়ে সুখবর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৪ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
নানা কারণে বিশ্বে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। গত ডিসেম্বর থেকেই মেগাসিটি ঢাকায়ও দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থেকেছে। তবে গত কয়েকদিন আগের তুলনায় দূষণের মাত্রা অনেকটা কমেছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম। এই শহরের বায়ুমানের স্কোর ৯৬। এই স্কোর মোটামুটি ভালো হিসেবে বিবেচিত করা হয়।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ২৩১, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। ৯২ স্কোর নিয়ে দেশটির আরেকটির শহর মুম্বাইয়ের অবস্থান ২০তম। এই শহরে বাতাসও অনেকটা পরিষ্কারই বলা যায়। প্রায় সময় তালিকার প্রথম সারিতে থাকা ভারতের কলকাতার অবস্থান আজ ৩৭ তম। এই শহরের বাতাসও মোটামুটি ভালো।

এদিকে, ১০৭ স্কোর নিয়ে ১২তম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দূষণের মাত্রা কম হলেও বায়ুমানের এই স্কোর শহরটির সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। দেশটির আরেকটি শহর করাচির স্কোর ৮১। বায়ুমানের এই স্কোর মোটামুটি ভালো।

অন্যদিকে দূষণের তালিকায় স্থান পেয়েছে চীনের আটটি শহর। ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু (অস্বাস্থ্যকর), ১১৯ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে উহান (সংবদেনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর), ১১৭ স্কোর নিয়ে দশম অবস্থানে হাংজু (সংবদেনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর)।

এছাড়া ৯৭ স্কোর নিয়ে ১৪তম অবস্থানে গুয়াংজু, ৯৬ স্কোর নিয়ে ১৬ ও ১৭ তম অবস্থানে রয়েছে সেনজেন ও চংকিং আর ৮৮ স্কোর নিয়ে ২২তম অবস্থানে বেইজিং। এই শহরগুলোর বায়ুমানের স্কোর মোটামুটি ভালো।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

টিজে/টিকে 

মন্তব্য করুন