© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আস্থা নষ্ট করছে যুক্তরাষ্ট্র, আলোচনায় যাবে না ইরান

শেয়ার করুন:
আস্থা নষ্ট করছে যুক্তরাষ্ট্র, আলোচনায় যাবে না ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০২ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র চলমান পদক্ষেপ পারস্পরিক আস্থা নষ্ট করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুধু তাই নয়, যুদ্ধবিরতির সংলাপের পথকেও জটিল করে তুলছে। ফলে যুক্তরাষ্ট্রের ‘বৈরী আচরণ ও অপারেশনাল চাপ’ বন্ধ না হলে অগ্রগতি সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) এ তথ্য জানায় সিএনএন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহজাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মধ্যে তেহরান কোনো আলোচনায় বসবে না।’

ওয়াশিংটনের চলমান পদক্ষেপ পারস্পরিক আস্থা নষ্ট করছে এবং সংলাপের পথকে জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের ‘বৈরী আচরণ ও অপারেশনাল চাপ’ বন্ধ না হলে অগ্রগতি সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, ‘সমস্যা সমাধানের পরিবেশ তৈরি করতে হলে প্রথমে যুক্তরাষ্ট্রকে ‘অপারেশনাল বাধা’—বিশেষ করে ইরানের বন্দরগামী জাহাজের ওপর আরোপিত অবরোধ তুলে নিতে হবে।

অন্যদিকে, শেহবাজ শরিফ আশ্বাস দেন যে, ইসলামাবাদ আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি ইসলামাবাদ সফর শেষে ওমানের রাজধানী মস্কটে পৌঁছেছে। সেখানে আঞ্চলিক উত্তেজনা নিরসনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে।

বিশেষ করে চলমান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণতা দেওয়ার বিষয়ে দুই দেশ বিশেষ গুরুত্বারোপ করেছে।

ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে ইসলামাবাদের বিশেষ প্রচেষ্টার জন্য পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদ সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।

টিজে/টিকে 

মন্তব্য করুন