ইরানের হুমকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ চান ইসরায়েলি প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
০১:৩৭ এএম | ০৯ নভেম্বর, ২০২৬
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকটের হাতে তুলে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। এ সময় ইরানের হুমকি অবিলম্বে মোকাবিলা করার ওপর জোর দিয়েছেন তিনি।
আইজেনকটের সঙ্গে কথা বলার সময় হেরজগ বলেন, ‘ইরান এক মুহূর্তের জন্যও তাদের হুমকি দেয়া বন্ধ করেনি।’ বিষয়টি অবিলম্বে মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (৮ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হেরজগ আরও বলেন, গাজার জন্য প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চালাতে হবে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচন নিয়েও কথা বলেন ইসরায়েলি প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহও ইসরায়েলকে বিবেচনায় রাখতে হচ্ছে।
একেএস