© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. ইউনূসের গোপন চুক্তির ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে : গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
ড. ইউনূসের গোপন চুক্তির ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে : গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৮ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ড. ইউনূসের সময় একটা গোপন চুক্তি হয়েছিল সেটি প্রকাশ্যে চলে এসেছে। ওই চুক্তির যে ধারা উপধারা এবং যেটাকে ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তি বলা হচ্ছে। এই বাণিজ্য চুক্তিতে যেসব শর্ত দেওয়া হয়েছে সেসব শর্ত মানতে বাধ্য হওয়ার কারণে আমাদের যে জাতিগত সত্তা, আমাদের সার্বভৌমত্ব এটা নিঃসন্দেহে ক্ষুন্ন হবে। 

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন,  আমেরিকার সঙ্গে এই চুক্তির জন্য তাদের কাছ থেকে বিমান কিনতে হবে, কৃষিপণ্য আনতে হবে, সেনাবাহিনী যেসব আর্মস ফেলে দেয় সেগুলো আমাদেরকে উচ্চমূল্যে ক্রয় করতে হবে। ড. ইউনূস আর পররাষ্ট্রমন্ত্রী বলছে, এই চুক্তি করার জন্য আমেরিকার চাপ ছিল।

তিনি আরো বলেন, তারেক রহমান, জামায়াত ও এনসিপি সবার সঙ্গে আলাপ-আলোচনা করে এই চুক্তি করা হয়েছে। এখানে ডিপস্টেট কীভাবে কাজ করেছে বোঝার চেষ্টা করতে হবে।

ক্ষমতা রেজিম চেঞ্জ করে এবং ক্ষমতা আসার জন্য থাকার জন্য গোলামির চুক্তিকে সবাই সমর্থন দিয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, এখন এক টাকা মানে একমুঠো ভাত। সাতদিন না খাওয়া একজন মানুষের কাছে একমুঠো ভাত যেভাবে মূল্যবান, তেমনি এক টাকা বাংলাদেশের সরকারের কাছে মূল্যবান। এই সময় আমাদেরকে আমেরিকা থেকে বিমান কিনতেই হবে।

বিমান প্রতিমন্ত্রীর কথা শুনলাম যে ১৫টা বিমান আমেরিকা থেকে কিনতে হবে যার মূল্য প্রায় ৪০ হাজার কোটি টাকা। এই চুক্তিটাকে বাদ দেওয়া যায় না, ক্ষমতায় থাকতে হবে কেন, মানুষকে ভয় পেতে হবে কেন, আমেরিকাকে ভয় পেতে হবে কেন, পৃথিবীতে এমন অনেক দরিদ্র রাষ্ট্র আছে, যারা আমেরিকাকে তুরি মেরে উড়িয়ে দেয়। 

কেএন/টিকে

মন্তব্য করুন