হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী
ছবি: সংগৃহীত
০৪:২৭ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে ট্রাইব্যুনালে এসেছেন তার স্বামী তৌফিক নেওয়াজ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় এ সাক্ষাৎ হয়।
এদিন স্ত্রীর সঙ্গে দেখা করতে আইনজীবী সিফাত মাহমুদের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অনুমতি চান তৌফিক নেওয়াজ। পরে অনুমতি দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।
অনুমতি পাওয়ার পর ট্রাইব্যুনালের প্রধান ফটক দিয়ে হুইলচেয়ারে করে তৌফিক নেওয়াজকে হাজতখানায় নেওয়া হয়। সেখানে তিনি স্বল্প সময়ের জন্য স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করেন। এরপর আবারও তাকে নিয়ে যাওয়া হয়। এদিকে, আজ সকালে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় দীপু মনিসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১।
ইউটি/টিএ