© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় চাচার মৃত্যু, দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ভাতিজার

শেয়ার করুন:
করোনায় চাচার মৃত্যু, দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ভাতিজার
district-correspondent
০৫:০৮ পিএম | ২৭ জুন, ২০২০

করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া চাচাকে দেখতে নিজের পিকআপে দিনাজপুর থেকে খুলনায় ফিরছিলেন শেখ শহীদ আলী (৩৭)। পথে ওই পিকআপ নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকের পাশে বসে থাকা গাড়ির মালিক শেখ শহীদ আলী ঘটনাস্থলেই মারা যান।

শনিবার সকাল ৮টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া-পাকশী মহাসড়কের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ খুলনার সোনাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং সোনাডাঙ্গার সোলাইমান নগরের শেখ সুবিদ আলীর ছেলে।

জানা যায়, শেখ শহীদ আলী ব্যবসায়িক কাজে দিনাজপুরে অবস্থান করছিলেন। শুক্রবার খুলনায় তার চাচা শেখ সোহরাব আলী করোনা আক্রান্ত হয়ে মারা যান। চাচার মৃত্যুর খবরে শনিবার ভোরে দিনাজপুর থেকে নিজের পিকআপে রওয়ানা হয়ে খুলনায় নিজ বাড়িতে ফিরছিলেন।

পাকশী হাইওয়ে পুলিশের ওসি আবদুল হাকিম জানান, দাশুড়িয়া-পাকশী মহাসড়কের মুন্নার মোড়ে ওই পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকের পাশে বসে থাকা শেখ শহীদ আলী ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা মরদেহ নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হয়েছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন