‘আব তেরা ক্যা হোগা কালিয়া’ ইউনূসকে নিয়ে পোস্ট
ছবি: সংগৃহীত
০৬:২৩ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ ছয় মাস কমিয়েছে সরকার। সে হিসাবে আগামী ১০ আগস্টের পর তিনি আর এসএসএফের নিরাপত্তা সুবিধা পাবেন না। চলতে হবে সাধারণ নাগরিকের মতো। দেশের একটি গণমাধ্যমে এ খবর প্রকাশের পর ড. ইউনূসের দিকে উপহাসের তীর ছুড়লেন সাংবাদিক আনিস আলমগীর।
ফেসবুকে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনের ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, ‘আব তেরা ক্যা হোগা কালিয়া (বিশ্ব বাটপার)? ক্যা আপ সড়ক পর আকেলে চল সকতে হ্যাঁ?’
ড. ইউনূসের অনিয়মের বিবরণ দিয়ে আনিস আলমগীর আরো লেখেন, “ক্ষমতা ছাড়ার কয়েক দিন আগে গোপনে নিজেকে নিজে ভিভিআইপি ঘোষণা করে এক বছরের জন্য এসএসএফ সুবিধা নিয়েছিল বেহায়াটা। এখন সেটি ছয় মাসে নেমে এলো। ভিভিআইপি মর্যাদা আর এসএসএফ সুবিধা যেন ‘ট্রায়াল ভার্সন’ আগে ফুল প্যাকেজ, এখন হাফ সাবস্ক্রিপশন।”
তিনি আরো লেখেন, ‘মনে হচ্ছে বাস্তবতা একটু আপডেট দিয়েছে, ক্ষমতা কমলে প্রটোকলও স্লিম হয়ে যায়। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক দিন আগে নিজেই নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে ১০ ফেব্রুয়ারি এসংক্রান্ত গেজেট জারি করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানান, ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ এক বছরের জায়গায় ছয় মাস করা হয়েছে। ফলে তিনি ১০ আগস্টের পর আর ভিভিআইপি নিরাপত্তা পাবেন না।
ইউটি/টিএ