© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচারপতি মানিকসহ দুজনকে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালের অনুমতি

শেয়ার করুন:
বিচারপতি মানিকসহ দুজনকে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালের অনুমতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬

জুলাই-আগেস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকেও জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বিচারপতি মানিক ও অধ্যাপক জামালকে আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করে আদালত। এর আগে থেকেই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বিচারপতি মানিক ও অধ্যাপক জামাল উদ্দিন।

এসএন 

মন্তব্য করুন