© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত ৪

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৫ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে সোমবার (২৭ এপ্রিল) দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন যাত্রী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, জাকার্তার উপকণ্ঠে, বেকাসি তিমুর স্টেশনের কাছে একটি দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনকে পেছন থেকে অন্য একটি দূরপাল্লার ট্রেন সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময়ে ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। 

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এবং অনেককে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এছাড়াও আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা ‘কেএআই’-এর মুখপাত্র অ্যান পুরবা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৩৮ জনকে উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সূত্র : বিবিসি

আরআই/টিএ

মন্তব্য করুন