আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের হামলা, শিক্ষক-শিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত
১০:৩৮ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
আফগানিস্তানের পূর্ব প্রদেশের কুনার বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় সাতজন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। ভুক্তভোগীরা সবাই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন। আফগানিস্তানের তালেবান সরকার বলছে, আহতদের মধ্যে ৩০ জনই কুনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন।
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। এদিকে, হামলার অভিযোগটি অস্বীকার করেছে পাকিস্তান সরকার। এটা মিথ্যা তথ্য বলে বিষয়টি উড়িয়ে দিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়। তালেবানরা বলছে, কুনার প্রদেশে হামলায় মর্টার ও রকেট ছোড়া হয়েছে, অন্যদিকে অন্যান্য সূত্র বিবিসিকে জানিয়েছে হামলায় যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কুনার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এবি/টিএ