© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরাইলে জাতিসংঘের গাড়িতে প্রকাশ্যে যৌনক্রিয়া

শেয়ার করুন:
ইসরাইলে জাতিসংঘের গাড়িতে প্রকাশ্যে যৌনক্রিয়া
international-desk
০৪:৪০ পিএম | ২৮ জুন, ২০২০

সম্প্রতি ইসরাইলের তেলআবিবে প্রকাশ্য দিবালোকে জাতিসংঘের একটি গাড়িতে এক কর্মকর্তার অবাধ যৌনাচারের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে বেশ বেকায়দায় পড়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

এমনিতেই আমেরিকার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে জাতিসংঘ। আমেরিকার মদদপুষ্ট সংস্থা হিসেবে প্রায় কটুকথা শুনতে হয় বিশ্বের প্রভাবশালী এ সংস্থাকে। এমন পরিস্থিতির মাঝেই এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে জাতিসংঘের কর্মকর্তারা। আর এই বিতর্ককে নোংরা বা অপকর্ম বলছেন অনেকেই।

সম্প্রতি ইসরাইলের তেলআবিবে প্রকাশ্য দিবালোকে জাতিসংঘের একটি গাড়িতে এক কর্মকর্তার অবাধ যৌনাচারের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে বেশ বেকায়দায় পড়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে জাতিসংঘ। যদিও জাতিসংঘের কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ নতুন নয়।

জানা গেছে, আফ্রিকার দেশগুলোতে দারিদ্র্যের সুযোগ নিয়ে জাতিসংঘ নিয়োজিত অনেক সেনাসদস্যই নারীদের সঙ্গে অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এ নিয়ে আফ্রিকায় হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে।

কিন্তু ইসরাইলের রাজধানী তেলআবিবের রাজপথে এমন ‘ড্যান্সিং কার’ দেখে নেট দুনিয়া যেন তোলপাড়। ভিডিওতে দেখা গেছে, জাতিসংঘের অফিসিয়াল গাড়িটিতে ‘ইউএন’ লেখা লোগো স্পষ্ট। আর ওই গাড়ির মধ্যেই লাল পোশাক পরা এক নারীর সঙ্গে দৈহিক মিলনে ব্যস্ত জাতিসংঘের অফিসার। এ যেন ভারতীয় আলোচিত সিনেমা পিকে’র সেই ‘ড্যান্সিং কার’।

এদিকে আপত্তিকর এই ভিডিও নিয়ে বিবৃতি জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, তেলআবিবের ওই ভিডিও দেখে আমরা হতবাক ও বিরক্ত। যৌন হয়রানির বিরুদ্ধে জাতিসংঘের যে অবস্থান, এই ভিডিও তার পরিপন্থী। কাজেই ভাবমূর্তি রক্ষার স্বার্থে তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন