© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধের প্রভাবে বিমান জ্বালানি সংকটের সতর্কতা সুইডেনে

শেয়ার করুন:
যুদ্ধের প্রভাবে বিমান জ্বালানি সংকটের সতর্কতা সুইডেনে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পৌঁছে গেছে বিমান জ্বালানি বাজারেও। সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় আগাম সতর্কতা দিয়েছে সুইডেন।

দেশটির জ্বালানিমন্ত্রী এব্বা বুশ বলেছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও জ্বালানি সরবরাহ নিয়ে ঝুঁকিকে হালকাভাবে দেখা যাচ্ছে না। জ্বালানি সংস্থার মূল্যায়নের ভিত্তিতেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, বৈশ্বিক অস্থিতিশীলতা অব্যাহত থাকলে বিমান জ্বালানি সরবরাহেও চাপ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সুইডিশ জ্বালানি সংস্থার মহাপরিচালক ক্যারোলিন অ্যাসারাপ আরো কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি খারাপের দিকে গেলে বিমান জ্বালানির রেশনিং পর্যন্ত করতে হতে পারে।

তবে তিনি এটাও জানান, পরিস্থিতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বৈশ্বিক বাজার কিভাবে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয় তার ওপর।

এসএস/টিএ

মন্তব্য করুন