© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি নিয়াজ আহমেদ

শেয়ার করুন:
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি নিয়াজ আহমেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতিক্রমে তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

দীর্ঘ প্রতীক্ষার পর গ্রামীণ বিশ্ববিদ্যালয় এখন পূর্ণোদ্যমে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচলে প্রায় ৩৩ একর (১০০ বিঘা) জমির ওপর বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।

জমির প্রথম অংশটি ২০১৪ সালে গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচলে অধিগ্রহণ করা হয়। তবে বারবার প্রক্রিয়া সম্পন্নের পরেও তৎকালীন সরকার অনুমোদন না দেয়ায় প্রকল্পে বিলম্ব হয়েছে। ফলে এর কার্যক্রমও শুরু করা সম্ভব হয়নি।

গ্রামীণ বিশ্ববিদ্যালয় অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায়; পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকেও অনুমোদন পায়। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও নীতিমালার আলোকে বিস্তারিত পর্যালোচনা, যাচাই-বাছাই, পরিদর্শন এবং মূল্যায়নের পর এসব অনুমোদন দেয়া হয়েছে। এখন, সব ধরনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বিশ্ববিদ্যালয়টি একযোগে একাডেমিক কার্যক্রম শুরু এবং স্থায়ী ক্যাম্পাসের স্থাপত্য পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন