© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

শেয়ার করুন:
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৭ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। এই পরিস্থিতি ওয়াল স্ট্রিটের রেকর্ড-বৃদ্ধির ধারাও থামিয়ে দিয়েছে। জুন মাসে সরবরাহের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ২.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১১.১৮ ডলারে। জুলাই মাসের সরবরাহের জন্য ব্রেন্টের দাম ২.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৪.৩৩ ডলারে। খবর আল জাজিরা।

ফেব্রুয়ারির শেষ দিকে যখন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৭০ ডলারের কাছাকাছি ছিল, তখন থেকে এটি ধীরে ধীরে আবার ১১৯ ডলারের দিকে এগোচ্ছে, যা যুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগের সময় দেখা গিয়েছিল।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সম্ভবত ইরানের প্রস্তাব গ্রহণ করবে না, যেখানে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিনিময়ে মার্কিন অবরোধ শিথিল করার কথা বলা হয়েছে। ইরান আরও চায় যে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখা হোক।

এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামও বেড়েছে। অটো ক্লাব এএএ- এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশটিতে গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন (৩.৮ লিটার) ৪.১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

এসকে/টিএ

মন্তব্য করুন