© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে নৌযান চলাচল স্বাভাবিক

শেয়ার করুন:
২ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে নৌযান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
ঝড়ো হাওয়ার কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে নৌ-রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এ তথ্য জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
 
এর আগে রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি হয়। সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
 
এতে ফেরি ও লঞ্চগুলো ঘাটের দুই প্রান্তে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছিল। বিআইডব্লিউটিসির ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক করা হয়।
 
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে।

কেএন/এসএন

মন্তব্য করুন